ক্যারিবীয় সফরে ধাওয়ানকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM
ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয়
ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে একাধিক চমক। নেই অধিকাংশ সিনিয়র ক্রিকেটার।
দলের নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান।
তাঁর সহকারী হিসেবে থাকবেন রবিন্দ্র জাদেজা।
এই
সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও
মোহাম্মদ সামিকে। দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। সানজু স্যামসন,
ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াদ, শুবমান গিলদের মতো তরুণরা আছেন ভারতীয় দলে।
ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পোর্ট অব স্পেনে হবে
সেই ম্যাচগুলো। ২২ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই। শেষ ম্যাচ
২৭ জুলাই।
ভারতীয় দল : শিখর ধাওয়ান (অধিয়াক), রবিন্দ্র জাদেজা
(সহ-অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াদ, দীপক হুদা,
সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সানজু স্যামসন, শার্দূল ঠাকুর, যুযবেন্দ্র
চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ
সিং।