| শিরোনাম: |
সিলেট
ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য কুমিল্লা দোকান মালিক সমিতির উপহার সামগ্রী
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত
মেয়র আরফানুল হক রিফাত। ১ জুলাই শুক্রবার রাতে একটি পিকআপ ভ্যানে করে
কুমিল্লা থেকে এসব উপহার সামগ্রী নিয়ে রওনা হন দোকান মালিক সমিতির
নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ
সানাউল হক, সহ সভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন, সাধারণ সম্পাদক আতিক
উল্লাহ খোকন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, তথ্য
সম্পাদক লিটন মিয়া, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর
রহমান, কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ
সম্পাদক কামাল হোসেন, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির (উঃ) সাধারণ সম্পাদক
কামাল কাশেম ভূইয়া, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির (দঃ) জুলহাস মিয়া, রমজান,
আতিক আহমেদ, কুমিল্লা দোকান মালিক সমিতির ফয়েজ আহমেদ, মিরন ভূইয়া, এনামুল
হক চৌধুরী, শাহাদাৎ খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপুসহ অন্যান্য
নেতৃবৃন্দ।