পদ্মা সেতু উদ্বোধনে দাউদকান্দি মডেল থানার আনন্দ র্যালি
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় অর্জন পদ্মা সেতু নির্মাণ। এই সেতু নির্মাণেরর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের নতুন সাফল্য আসবে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সারাদেশে বাংলাদেশ পুলিশ আনন্দ র?্যালি উদযাপন করেছে। এরই ধারাবাহিকতায় দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে 'আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু' স্লোগানে একটি আনন্দ র?্যালি বের করে।
র?্যালিতে অংশগ্রহণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মাকসুদ আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী লিল মিয়া প্রমুখ।