পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরুড়া আনন্দ র্যালি
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বরুড়া থানা প্রশাসনের উদ্যোগে ২৫ জুন আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পদ্মা সেতুর ৪২ টি স্প্যান থাকায় ৪২ টি বেলুন উড়িয়ে দেয়া হয়।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে বরুড়া বাজারে একটি আনন্দ র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নাহিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর কাউন্সিলর স্হানীয় সাংবাদিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ থানার সকল এসআই, এএসআই ও কনস্টেবলগণ।
র্যালিটি বরুড়া থানা থেকে বের হয়ে বরুড়া পৌর সদর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।