অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদরাসা শিক্ষকের তিল তিল করে গড়া পুড়ে যাওয়া বসত ঘরটি পরিদর্শনে গেছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। শনিবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অগ্নিকাণ্ডে নি:স্ব মাওলানা তাজুল ইসলামের বাড়িটির কাজের অগ্্রগতির পরিদর্শন করেন তিনি।
এ সময় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মাওলানা তাজুল ইসলাম এমপিকে জড়িয়ে কান্না করতে শুরু করেন। তাকে সান্তনা দিয়ে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, ‘ভেঙ্গে পড়বেন না, আমি তো আছি আপনার পাশে। আপনার ঘরটি যে ভাবে ছিল, ঠিক সে ভাবে করে দেওয়ার চেষ্টা কবর। আমি চাই আপনার ভেঙ্গে যাওয়া স্বপ্নে বিন্দু পরিমান যেন ক্ষত না থাকে।’ তাদের এ আবেগময় মুহূর্ত দেখে উপস্থিত সকলের চোখেই পানি টলমল করতে থাকে।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন মুরাদনগর সদর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, সাইখুল হাদীস মুফতী মাওলানা সোলাইমান, সাইখুল হাদীস মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, মুরাদনগর হিলফুল ফুজুল এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান সরকার, মুরাদনগর উম্মে সাকিনা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ওমর ফারুক খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান ও নবনির্বাচিত ইউপি সদস্য আল-আমিন বাদশা প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মাওলানা তাজুল ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের ফলে তাদের পরিহিত কাপড় ছাড়া সহায় সম্ভল বলতে আর কিছুই ছিল না।