ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেবিদ্বারে পুলিশের বর্ণাঢ্য র‌্যালি
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার। ।
‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এ স্লোাগানকে সামনে রেখে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করা হয়। শনিবার বেলা ১১টায় দেবিদ্বার থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটি সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
পরে একই দিনের বিকাল ৩টায় থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য মোটরবাইক শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেবিদ্বার থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। অপরদিকে, মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেন দেবিদ্বার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর। থানা কনফারেন্স রুমে পদ্মা সেতুর উদ্বোধনী লাইভ অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ সমাবেত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু বাংলাদেশের টাকায় করা সম্ভব। তোমরা যারা শিক্ষার্থী আছো, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে মানুষ হও’ এ দেশকে এগিয়ে নিতে তোমাদের প্রয়োজন।
র‌্যালিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো.আবুল কাশেম ওমানী, দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক খাদেমুল বাহার, উপপরিদর্শক মো. শামীম মোল্লা, শামীম আহসান, মাহবুবুর রহমান, মো. নাজমুল হাসান, পৌর কমিশনার মো.আবদুল কাদেরসহ দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রোভার স্কাউট ও শিক্ষার্থীরা।