পদ্মা সেতু উদ্বোধনে চান্দিনা থানা পুলিশের আনন্দ র্যালি
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ।।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় আনন্দ র্যালি বের করে থানা পুলিশ। শনিবার (২৫ জুন) বিকেলে চান্দিনা থানা কার্যালয় থেকে বের হয়ে র্যালিটি চান্দিনা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবালের নেতৃত্বে র্যালিতে অংশ গ্রহণ করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহাবুদ্দিন খান, চান্দিনা বাজার ইজারাদার মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার প্রমুখ। র্যালিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, থানার পুলিশ কর্মকর্তা, কন্সটেবল, গ্রাম পুলিশসহ রাজনৈতিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।