ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোট দিয়ে খুশি প্রীতি ও লতা
Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:10:13 AM
ভোট দিয়ে খুশি প্রীতি ও লতানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রথম বারের মতো ভোট দিয়েছেন দুই তৃতীয় লিঙ্গের ভোটার। তারা হলেন প্রীতি ও লতা।
আজ সকাল ১১ টায় কুমিল্লা পুলিশ লাইন্স কেন্দ্রে ভোট দেন তারা।
ভোট দেওয়ার পট অনুভূতি জানতে চাইলে প্রীতি বলেন, ভোট দেয়ার জন্য ঢাকা থেকে এসেছি। ইভিএম সম্পর্কে বলেন, গতবারের চেয়ে ভালো লেগেছে।
লতা বলেন-কোন অসুবিধা তৈরী হয় নি। এবার সুষ্ঠু ভাবে ভোট হচ্ছে। কোন চুরির সুযোগ নাই।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
 এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার।