ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচনে টাকাসহ আটক কুবি ছাত্রলীগ সভাপতি, ছিনিয়ে নিলো কর্মীরা
Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM, Update: 16.06.2022 2:09:50 AM
নির্বাচনে টাকাসহ আটক কুবি ছাত্রলীগ সভাপতি, ছিনিয়ে নিলো কর্মীরাসাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ আটক করে পুলিশ। এ সময় জিজ্ঞাবাদের জন্য পুলিশের গাড়িতে তোলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাকে ছিনিয়ে নেন।
বুধবার (১৫জুন) ১ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শালবন বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ওই কেন্দ্রে দায়িত্বরত কুমিল্লা জেলার সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান বলেন, ভোটারদেরকে টাকা দেওয়ার অভিযোগে ইলিয়াসকে ডেকে কথা বলতে চাই আমরা। এর মাঝেই ছাত্রলীগের ছেলেরা এসে তাকে নিয়ে যায়। তার পকেটে প্রায় ৭০ হাজার টাকা পেয়েছিলাম আমরা।
তিনি আরও বলেন, তবে ইলিয়াস হোসেন সবুজ এগুলো ছাত্রদের মিল চালানোর টাকা দাবি করেছেন বলে জানিয়েছেন মো. জিয়াউর রহমান।
এ বিষয়ে ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমি কর্মীদেরকে খাওয়ানোর জন্য টাকা নিয়ে বেরিয়েছিলাম। ক্যাম্পাস গেটে গিয়ে সৌদিয়া (কোটবাড়িতে অবস্থিত রেস্টুরেন্ট) থেকে খাবার আনার জন্য লোক খুঁজছিলাম। তাছাড়া আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার কাছে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকতেই পারে। আমি কোনো ভোটারকে টাকা দেইনি এবং ভোটকেন্দ্রের আশেপাশেও যাইনি।
ইলিয়াসকে গাড়িতে তোলার ঘটনার মীমাংসা করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা কুমিল্লার সার্কিট হাউজে যান। সেখানে আলাপ-আলোচনা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমাদের মাঝে একটি ভুল তথ্য এসেছিল। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এরপরও যদি তারা কোনো লিখিত অভিযোগ দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমারা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সশরীরে গিয়ে কথা বলেছি। উনারা অভিযোগ পেলে ব্যবস্থা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।