ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুর্দান্ত জয়ের পর ইংল্যান্ডের জরিমানা, কাটা গেল ২ পয়েন্ট
Published : Thursday, 16 June, 2022 at 12:00 AM
ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৫০ ওভারে ২৯৯ রান তাড়া করেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো মাত্র ৯২ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন, আর অধিনায়ক বেন স্টোকস ৭০ বলে ৭৫ রান করে ম্যাচ জিতিছে মাঠ ছাড়েন। দুর্দান্ত এই জয়ের পর দুঃসংবাদ শুনেছে ইংল্যান্ড।
স্লো-ওভার রেটিংয়ের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নস শিপে ইংল্যান্ডের অর্জিত পয়েন্ট থেকে ২ পয়েন্ট কাটা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কমতি থাকবে তত পয়েন্ট কাটা যাবে। সেই হিসেবে ইংল্যান্ডের ২ পয়েন্ট জরিমানা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ নম্বর ধারা অনুযায়ী এই জরিমানার বিধান রয়েছে।
শুধু পয়েন্ট হারিয়েই ছাড় পাচ্ছেন না বেন স্টোকসরা। তাদের প্রত্যকের ম্যাচ ফি’র ৪০ শতাংশও কেটে নেওয়া হয়েছে। ধীর বোলিংয়ের অধিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত মোট ১২ পয়েন্ট জরিমানা গুনেছে ইংল্যান্ড।
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দুই দক্ষিণ আফ্রিকা। এছাড়া ভারত তৃতীয় ও পাকিস্তান চতুর্থ স্থানে। ব র্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অবস্থান সাতে। বাংলাদেশ আটে।