ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার ||
কুমিল্লার লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলার বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে চন্দন সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা চন্দন মজুমদার পুলক আহবায়ক ও সুমন চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- অমর কৃষ্ণ বণিক মানিক, পুলিন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, ডা. স্বদেশ চন্দ্র রায়, কিরণ রায়, প্রদীপ মজুমদার, হরি দাস, গণেশ ভৌমিক, সুবাস দাস, সঞ্জয় শর্মা, শম্ভু রায়।
অমর কৃষ্ণ বণিক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার,  বিশেষ অতিথি ছিলেন বাবুল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মানিক মজুমদার,  তরণী চন্দ্র দেবনাথ, মধু সূদন পাল।
জেলা পূজা উদযাপন পরিষদের সুপারিশক্রমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নব গঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন।