ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের সংবর্ধনা
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM

এবিএম আতিকুর রহমান বাশার ঃ
‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের চতুর্থ বর্ষপূর্তিতে স্বেচ্ছাসেবী ও নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা ভিপি ময়নাল হোসেনের সভাপতিত্বে এবং রক্তদাতা স্বেচ্ছাসেবী সানাউল্লাহ মাঝির সঞ্চালনায় চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। এছাড়া আরো আলোচনায় অংশ নেন রয়েল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকার, দেবীদ্বার সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, মা-মনি হসপিটালের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা আব্দুস সোবহান চৌধুরী ও ডাঃ ফখরুল ইসলাম মূন্সী প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ কুমিল্লার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদাতাদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।