বৈশ্বিক প্রেক্ষাপটে মান সম্পন্ন শিক্ষার কৌশল ও উপকরণ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ
Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
"গুণগত মানসম্পন্ন শিক্ষা ২০৪১ সালের প্রধান হাতিয়ার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় ৩ দিনব্যাপি শিক্ষা সম্মেলন-২০২২ ও বৈশ্বিক প্রেক্ষাপটে মান সম্পন্ন শিক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে ও জাইকার সহায়তায় ৮ জুন সকাল ১০ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে শিক্ষা সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহের।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্য অপ্পেলা রাজুনাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ ও জাইকার প্রতিনিধি মোঃ রেজোয়ান।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানউন্নয়নের ধারণা ও কৌশল নিয়ে কী নোট স্পিচ প্রদান করেন।
ব্রাহ্মণপাড়ায় মান সম্পন্ন শিক্ষা এর বাস্তবায়নের লক্ষে ৫টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়, শশীদল বহুমুখী উচ্চ বিদ্যালয়, চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজ ও মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। উদ্বোধনের প্রথম দিন ব্রাহ্মণপাড়া উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।