চান্দিনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনায়
Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৮ জুন) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ও সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হারুন মাহমুদ, অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, শিক্ষার্থী জাবের খান, গৌরব সরকার অন্তর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।