ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করলেন ওসি
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়, খাদঘর থেকে মাদাইয়া পর্যন্ত রোডে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা রাস্তার পাশের বিভিন্ন ঝোপঝাড় ও বন জঙ্গলে লুকিয়ে থেকে হঠাৎ করে রাস্তায় এসে ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়। তাই ডাকাতি রোধে দেবিদ্বার থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর মহাসড়কের পাশের ঝোপঝাড় ও বন জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম-পুলিশের সহযোগিতা সড়কের পাশে আগাছা ও বন জঙ্গল পরিস্কার-পরিচ্ছন্ন করেন তিনি।  
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে ডাকাতরা এসব স্থানে রাস্তার ধারের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে স্বর্ণ, টাকা, মোবাইল ফোন ও যাত্রীদের দামী মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতদের হামলায় অনেকে গুরুতর আহতও হোন। ডাকাতি প্রতিরোধে মহাসড়কের পাশের বেড়ে ওঠা ঝোপঝাড় ও লতাপাতা পরিস্কার করা হয়েছে।
ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানী উপজেলার খাদঘর, কুটুমপুর,সাহারপাড়, মাদাইয়াসহ বিভিন্ন এলাকায় সড়কে ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় ও লতাগুল্ম পরিস্কার করা হয়েছে। সড়কের দুইপাশের জঙ্গল পরস্কিার করলে ডাকাতরা এসব এলাকায় অবস্থান করতে পারবে না। এছাড়াও চুরি ডাকাতি রোধে ওই এলাকায় গ্রামপুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।