শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুবিতে মানবন্ধন
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-মাহাবুব) একাংশ।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধু পরিষদ একাংশের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক ভূইঁয়ার সঞ্চলনায় ও কাজী ওমর সিদ্দিকী রানার সভাপতিত্বে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে সামাজিক অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে বলা হয় আওয়ামী লীগের বাহিরে দেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়না না। তাহলে এরা কে? আমরা ৭১'র হাতিয়ার শুনেছি কিন্তু ৭৫'র হাতিয়ার বলে এমন আওয়াজ তুলার দুঃসাহস আছে কাদের। এসময় যারা এমন উদ্ধতপূর্ণ কথা বলতে পারে, তাদের শক্তি কোথাও না কোথাও লুকিয়ে আছে তাই সারা দেশে সবাইর এদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে কাজী ওমর সিদ্দিকী বলেন, বিএনপি জামাত আবারও একজোট হয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়। এ অশুভ শক্তি ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছিল। তারা এখন শেখ হাসিনাকে হত্যা করে আবারও বাংলাদেশ কে পিছিয়ে দিতে চায়।
তিনি আরও বলেন, যদি কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করে তাহলে বঙ্গবন্ধু পরিষদ মাঠে থেকে তার বিরোদ্ধে রুখে দাড়াঁবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু পরিষদ একাংশের সাবেক সাধারণ সম্পাদক নাসির হুসাইন, বঙ্গবন্ধু পরিষদ একাংশের সদস্যসহ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।