নেশন্স লিগে এরিকসনদের টানা দ্বিতীয় জয়
Published : Wednesday, 8 June, 2022 at 12:00 AM
উয়েফা
নেশন্স লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে ডেনমার্ক। প্রথম ম্যাচে বর্তমান
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানোর পর গতরাতে জয় তুলে নিয়েছে অস্ট্রিয়ার
বিপক্ষে। আগের ম্যাচে ক্রোয়েশিকাকে উড়িয়ে দেওয়া অস্ট্রিয়া এই ম্যাচে সুবিধা
করতে পারেনি। অস্ট্রিয়ার ঘরে গিয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ডেনমার্ক।
লিগ
‘এ’-এর গ্রুপ ‘১’ এর ম্যাচে প্রথমে লিড নিয়েছিল ফিফা র্যাংকিংয়ে ১১
নম্বরে থাকা ডেকমার্কই। ম্যাচের ২৮তম মিনিটে ড্যানিশদের হয়ে গোলটি করেন
পিয়েরে-এমিল হজবিয়ার্গ। লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
৬৭তম মিনিটে
ম্যাচে সমতা ফিরিয়ে আনেন অস্ট্রিয়ার জাভের শ্লাগার। তবে সমতাটা বেশিক্ষণ
ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৮৪তম মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের পাসে
ডেনমার্ককে ফের এগিয়ে দেন স্টিগার লারসেন। বল দখলে এগিয়ে থাকা অস্ট্রিয়া
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়
তাদের।