চান্দিনায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার (৬ জুন) দুপুরে চান্দিনা উপজেলা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।
চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাও. আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল মানিক, খোরশেদ আলম, গাজী ইমরান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।