ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা গাভি
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর তরুণদের কাঁধে পড়েছে দলটির দায়িত্ব। আনসু ফাতি-পেদ্রিদের মতো প্রতিভাবান তরুণদের পাশাপাশি আলোচনায় থাকেন পাবলো গাভি। বার্সেলোনার সেই গাভি গত রাতে স্পেনের হয়ে গড়েছেন একটি রেকর্ড। স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন তিনি।
উয়েফা নেশনস লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে স্পেন। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল করেন গাভি। সেই গোলটি তাঁকে জায়গা করে দিয়েছে রেকর্ড বইয়ে। ১৭ বছর ৩০৪ দিন বয়সে গোল করলেন গাভি, টপকে গেলেন আনসু ফাতিকে।
ফাতি যখন স্পেনের হয়ে প্রথম গোল করেছিলেন তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। গাভির রেকর্ডের দিনে অবশ্য জিততে পারেনি স্পেন। ম্যাচের ৯০ মিনিটে গোল করে স্পেনকে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন ইনিগো মার্তিনেজ।