ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গতকাল ২৯ এপ্রিল ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রাম বাংলা রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও লিগ্যাল এইডের সভাপতি আবদুল মমিন  ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ নজরুল ইসলাম, দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের মাস্টার, এনজিও সদস্য বিশিষ্ট সমাজসেবক সালে আহাম্মেদ সেন্টু। উপস্থিত ছিলেন "দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ" পত্রিকার সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু,  বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন, জসিমুল করিম মাস্টার, দীর্ঘভূমি বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, হাবিবুর রহমান মিয়াজি, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক আতাউর রহমান, সদস্য আলী আহাম্মোদ মেম্বার, শরিফ খান আকাশ, মোঃ বাসির উদ্দিনসহ  ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যা বৃন্দ।