ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ৫০০ এতিম পরিবারে কাতার চ্যারিটির ঈদ সামগ্রী বিতরণ
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে কাতার চ্যারিটির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুরুইল বুটিয়াকান্দি  আজিজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার প্রায় ৫০০ এতিম শিশু ও তাদের অভিভাবকদের মাঝে এ আীদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন।
বাংলাদেশ বেতার বহি:বিশ্বের সংবাদ উপস্থাপক ড. শাহ মোহাম্মদ এনামুল হক আল আজহারীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার চ্যারিটির প্রজেক্ট সহকারী মো. জসিম উদ্দিন, মাদরাসার পরিচালক মাও. এমদাদুল হক, সাংবাদিক শাহীন আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক মো. একরামুল হক,  মো. নেয়ামুতুল্লাহ, মো. শহিদুল  ইসলাম প্রমুখ।  
এসময় প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, কাতার ভিত্তিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি এদেশের লাখ লাখ অসহায় দুস্থদের মানুষদের মুখে হাসি ফুটিয়েছে নি:সন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ।  আমি আশা করব, কাতার চ্যারিটি এভাবে মানুষের পাশে দাঁড়াবে।
বাংলাদেশ বেতার বহি:বিশ্বের  সংবাদ উপস্থাপক ড. শাহ মোহাম্মদ এনামুল হক আল আজহারী ঈদ সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে আগত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সময় উপযোগী এই ঈদ সামগ্রী বিতরণের জন্য কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিে তিনি বলেন, কাতার চ্যারিটির অর্থায়নে এ প্রতিষ্ঠানে পিতৃ ও মাতৃৃহীন এতিম ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। অতএব আপনাদের পরিচিত এতিম ছাত্র-ছাত্রীদের উক্ত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। এ জমিন যতদিন থাকবে এ প্রতিষ্ঠানও ততদিন টিকে থাকবে, আর মানুষের খেদমত করে যাবে। পরে দোয়া মুনাজাত শেষ করে অতিথিবৃন্দ এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।