ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত শিক্ষক, কর্মকর্তাদের নিয়ে 'ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক প্ল্যান' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভার্চুয়াল ক্লাসরুমে সকাল থেকে শুরু হয়।
কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ এবং কো-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
কর্মশালায় প্রধান অতিথি ড. মো. আবু তাহের বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয়সমূহের ভিশন হলো মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। আর তার উপায় হলো উন্নতমানের গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে সুশাসন নিশ্চিত করা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে যোগদান করার পর থেকেই শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষকদেরকে গবেষণায় উৎসাহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বত্র আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্ব দিয়ে এসেছি। আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করা।