ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
ফেরদৌস মাহমুদ মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ প্রতিরোধ কমিটি জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর বিটপুলিশিং এর উদ্যোগে গতকাল সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর বিটপুলিশিং এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দৌলতপুর রেলগেটের পাশে আয়োজিত এই ইফতার মাহফিল ও দোয়ায়আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম জংশন রেলওয়ে জিআরপি পুলিশের ওসি জসিম উদ্দিন খন্দকার । বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা নিরাপত্তাবাহিনীর এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম,কুমিল্লা জিআরপি পুলিশের এসআই মোঃ ইসমাইল হোসেন সিরাজী। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মোস্তফা সারওয়ার, হেলাল উদ্দিন বশির, কালা মিয়া, বাচ্চু মিয়া, সায়েম, রাজু, সুমন। ইফতার মাহফিল পূর্ব কোরআন তেলওয়াত করেন মনিরুজ্জামান আপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকন। পরে ওসি জসিম উদ্দিন খন্দকার মোনাজাত পরিচালনা করেন।