দেবিদ্বারে যুবলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
পবিত্র মাহে রমজানে ?বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা মো.ইকবাল হোসেন রুবেলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা মো.ইকবাল হোসেনের অর্থায়নে বারেরা অজিজিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামীলীগ নেতা প্রভাষক কাজী মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম সুমন, মোঃ আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ শাহাদৎ হেসেন ভূইয়া শোয়েব, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার পারভেছ খাঁন, দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্র্াপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা মোঃ ফরহাদ চৌধুরীসহ পৌর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।