ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল রবিবার (১৭ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সাংসদ, বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা দঃ জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহ আলম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহমেদ। উপস্থিত ছিলেন আবু তাহের কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, বুড়িচং থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের এর বড় ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব  আবু সাইদ বাপ্পি, নাগাইশ বঙ্গবন্ধু কলেজের প্রভাষক অপু সারোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুবলীগ নেতা নবীর হোসেন, শশীদল ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মিশনসহ শশীদল ইউনিয়ন পরিষদের সদস্যরা ও এলাকার সাধারণ মানুষ।