বুড়িচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
১৭ এপ্রিল রোববার বিকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, কৃষি কর্মকর্তা আফিয়াণ আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ হাফিজুর রহমান, এজিএম, আবু জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর মোহাম্মদ আলী আব্দুল্লাহ খালেদ, ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক এসএফডিএফ মোঃ জাকির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা এম হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসেেনর আয়োজনে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।