ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জমে উঠেছে ইফতার বাজার
Published : Monday, 4 April, 2022 at 12:00 AM, Update: 04.04.2022 12:03:37 AM
কুমিল্লায় জমে উঠেছে ইফতার বাজারবশিরুল ইসলাম:
দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সংযম ও ত্যাগের মাসে গতকাল ছিল প্রথম রোজা। এ মাসে কুমিল্লার গ্রামে হাট বাজারে শহরের অলি-গলিতে জমে উঠে ইফতারের আয়োজন। কুমিল্লায় গেলো দুই বছর করোনা স্বাস্থ্যবিধির কারণে ইফতার বাজার তেমন চোখে না পড়লেও গতকাল রবিবার (৩ এপ্রিল) রোজার প্রথম দিনে কুমিল্লা শহরের বিভিন্ন স্থান ঘুরে ইফতার বাজারের দৃশ্য চোখে পড়ে।  কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়, চকবাজার, পুলিশ লাইন, শাসনগাছা, টমছম ব্রিজ, পদুয়ার বাজার বিশ^রোডে ইফতার বাজারে ক্রেতা ছিলো চোখে পড়ার মত। তবে বিক্রেতাদের দাবী প্রত্যাশা অনুযায়ী ক্রেতা মিলছে না। সব কিছুর দাম বাড়তি থাকায় সবকিছুর সাইজ বা আকার ছোট হয়ে আসছে। নিম্ন আয়ের মানুষের জন্য বেশি ইফতারি ক্রয় করাও কষ্টকর।
কান্দিরপাড় মিনারবা রেস্টুরেন্টের সামনে এক ক্রেতা বলেন, দুই বছর আগে ৫টাকা করে আলুর চপ, বেগুনী, পেয়াজো কিনেছি এবারও একই দামে এগুলো কিনছি তবে সাইজ অনেক ছোট হয়ে গেছে। কলা প্রতি পিস ৮টাকা থেকে ১০টাকা করে। সবজির বাজারে সব কিছুর দাম বাড়তি। প্রতি হালি লেবু ৪০টাকা। শসা ৮০টাকা কেজি, মরিচ ২শ টাকা কেজি, টমেটো ৬০টাকা কেজি। অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি ইফতারের বাজারেও গরম বাতাস লাগছে (উত্তাপ বেড়েছে)।  
চকবাজারে আব্দুল হালিম বলেন, আগের কিছু পন্যের দাম বাড়ার পাশাপাশি হঠাৎ করেই ইফতারের কিছু পন্যের দাম বেড়েছে। বেগুন, শসা, কাঁচামরিচের পাশাপাশি দাম বেড়েছে খেজুরের। বাজার নিয়ন্ত্রণে সরকার ভ্যাট-ট্যাক্স কমিয়েছে ঠিকই কিন্তু ভোগ্যপন্যের দাম কমছেনা। তাই তিনি মনে করেন  বাজার মনিটরিং জোরদার করে এবং গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে না আনতে পারলে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাবে।
কান্দিরপাড়ে ইফতার বিক্রেতা কামরুল বলেন, বাজারে সব কিছুর দাম বাড়তি। তেল থেকে শুরু করে প্রতিটি পন্যের দাম বেড়েই চলেছে যার কারণে আমরা বেশি দামে বিক্রি না করে সাইজ ছোট করে বিক্রি করতে হচ্ছে। আলুর চপ আগেও ৫টাকা বিক্রি করেছি এখনো বিক্রি করছি, বেগুন ও পেয়াজো একই দামে বিক্রি করছি। তবে দাম বেশি হওয়ায় একটু ছোট করে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে।