ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন তাতে সিয়াম পালন করে
Published : Monday, 4 April, 2022 at 12:00 AM, Update: 04.04.2022 12:04:51 AM
তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন তাতে সিয়াম পালন করেহাফেজ মাওলানা মো. মিজানুর রহমান ||
ওযরবিহীন প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। আল-কুরআনে ইরশাদ  হয়েছে: তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন তাতে সিয়াম পালন করে। (সুরা বাকারা)
এখানে মাস বলতে নির্দিষ্ট মাস অর্থাৎ রমজান মাসকে বুঝানো হয়েছে। এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, রমযানের রোজা ফরজ হওয়ার জন্য রমজান মাসের উপস্থিতি একটি শর্ত। এমতাবস্থায় যে ব্যক্তি পূর্ণ রমজান মাস পাবে তার উপর রমজান মাসের রোজা ফরজ। যে ব্যক্তি এর থেকে কিছু কম সময় পাবে তার উপর ততদিনের রোজাই ফরজ হবে।
রমজানের রোজা ফরজ হওয়ার শর্তাবলি: ১। মুসলমান হওয়া ২। আকেল-বালেক তথা প্রাপ্তবয়স্ক  হওয়া। এক্ষেত্রে আমাদের মাঝে কিছুটা উদাসীনতা রয়েছে, আমরা অনেক সময় প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের আদর করে, তাদের কষ্ট হবে, শরীর ভেঙ্গে যাবে, পড়ালেখার ক্ষতি হবে ইত্যাদি বিষয় সামনে এনে তাদের রোজা রাখতে বারণ করি। আমাদের স্মরণ রাখতে হবে শরীয়ত গ্রহণযোগ্য কারণ ছাড়া রমজান মাসে রোজা না রাখা, গুনাহে কবিরা। আল্লাহ পাকের ফরজ বিধানের লঙ্ঘন এবং জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে দাঁড়াবে। আমাদের সামান্য আদর, পরকালের অসীম জীবনে সন্তানের ক্ষতি আর ধ্বংসের কারণ হবে। তাই বিষয়টির প্রতি আমাদের সাবধান হওয়া প্রয়োজন।
রোজা আদায় ওয়াজিব হওয়ার শর্ত হল
১. রোগমুক্ত থাকা ২. মুকিম থাকা অর্থাৎ শরী’আতের বিধান মতে সফরে না থাকা ৩. নিয়ত করা ৪. হায়িয বা নিফাস অবস্থায় না থাকা। তবে রোগ, সফর এবং হায়িয ও নিফাসের ওযরের কারণে তাৎক্ষণিকভাবে রোজা ফরজ হবে না। কিন্তু পরে তার কাযা করতে হবে।