
আবুল কালাম আজাদ। মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর গত শনিবার প্রথম প্রতিষ্ঠানে আসলে প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্যগণ,অধ্যক্ষ,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল শিক্ষক -শিক্ষার্থীগণ পৃথক পৃথক ভাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এডভোকেট মোঃআবু তাহের এছাড়াও কুমিল্লা জেলা পরিষদের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাকড্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত শনিবার এডভোকেট মোঃ আবু তাহের মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজে আসলে প্রথমে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান মজুমদারের নেতৃত্বে সকল শিক্ষক, মুদাফরগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম শাহিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমানের নেতৃত্বে, পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শিক্ষক, শিক্ষার্থী পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে এডভোকেট মোঃ আবু তাহের বলেন,আজ আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।ছোটকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সততার সাথে জীবন -যাপন করতে শিখেছি,সেই অনুযায়ী আগামী দিনগুলো ও যেন চলতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি।
তিনি বলেন মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি প্রতিষ্ঠানটির একাডেমিক উন্নতি,অর্থনৈতিক স্বচ্ছতা, ভালো ফলাফল অর্জন,শৃংখলা নিয়ে আপোষহীনভাবে কাজ করছি।পরে তিনি মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।