উষসী পরিষদ ঢাকার সদস্য লেখকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Published : Monday, 4 April, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার :
১ এপ্রিল শুক্রবার উষসী পরিষদ ঢাকার সদস্য লেখকদের সম্মাননা জানানে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস মিলনায়তনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের উপ সচিব নুরে- খাজা আল আমিন, উষসীর উপদেষ্টা অধ্যক্ষ মু. সফিকুর রহমান ও উষসী কুমিল্লার সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ খান জুয়েল সংগঠনের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ূন কবির। আরো বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের সহযোগী অধ্যাপক আল-আমীন, পাঠাগার আন্দোলনের মহাসচিব ও উষসীর সদস্য ইমাম হোসেন, উষসীর সদস্য প্রত্নতাত্বিক অধিদপ্তরের উপ- পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগ প্রযুক্তি সম্পাদক জিতু।
উষসী পরিষদ এর যেসব লেখকদের সংবর্ধনা দেয়া হয়, ড.মো. মোশাররফ হোসেন , বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন কাজল, ড. আহমেদ আবদুল্লাহ, কবি মিনা মাশরাফী, কবি শেহজাদী তাসলিমা পান্না,বাচিক শিলপী সাফিয়া খন্দকার রেখা, কবি জয়শ্রী দাস,কবি নাসরিন আক্তার,কবি শিলু জামান,কবি সারা ফেরদৌস, লেখক মাহবুবা ফারুক, লেখক শাহিদা ইসলাম, লেখক জাহানারা রেখা,শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না,ও কবি সাবিনা সিরাজ।
সম্মাননা প্রাপ্তদের মাঝে অনুভুতি ব্যক্ত করেন উষসীর সদস্য সাবেক অতিরিক্ত সচিব মঈনউদ্দীন কাজল।
সব শেষে মনোগ্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানে,টেলিভিশনের তারকা ঢাকা কলেজের সহকারী অধ্যাপক শ্রাবনী ধর বাংলাদেশের ম্ন্নাা দে খ্যাত শিল্পী মনিরুল ইসলাম, উদিচির শিল্পী ইসলাম ও উপ সচিব নুরে-খাজা আল-আমিন সহ তার চারভাই এক বোন ও গান গেয়ে মাতিয়ে রাখেন। মূকাভিনয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম ফাউন্ডেশন এর সভাপতি শাহ পরান কৌতুক ও সংগীত করেন সদস্য গোলাম নবী পান্না।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন উষসীর সদস্য বাচিক শিল্পী ও রেডিও টিভি উপস্থাপিকা অধ্যাপক জাহানারা রেখা। অনুষ্ঠানে দশ জন নুতন সাধারণ সদস্যপদ গ্রহন করেন। কবি ও ব্যাংকার নুরে- আক্তার লাইফ মেম্বার হন।