ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ
Published : Monday, 4 April, 2022 at 12:00 AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আজ সোমবার (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত ঘোষিত সূচি অনুযায়ী ২৫ মে পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা চলবে।
রোববার (৩ এপ্রিল) জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে এক হাজার ৮৭৯ কলেজের ৭১১ কেন্দ্রে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ^বিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।