ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে মুগবুল আহম্মেদ মজুমদার স্মৃতি ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ
Published : Monday, 4 April, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের পাইকোটা মরহুম মোঃ মুগবুল আহম্মেদ মজুমদার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলার সিনিয়র সহসভাপতি ও পাইকোটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্দ্দার মনিরুজ্জামান, বিল্লাল হোসেন বাবুল, সফিকুল রহমান মজুমদার, ইকবাল হোসেন মজুমদার, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, আবু তাহের, আনোয়ার হোসেন, মোঃ আবদুল করিম, মোঃ আল আমিন মজুমদার মাসুদ ও ইমাম হোসেন মজুমদার রায়হান। মরহুম মোঃ মুগবুল আহম্মেদ মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলভী আবুল খায়ের মজুমদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলা উদ্দিন মজুমদার।