স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তোরণ “বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
মুজিবুর রহমান দুলাল, লাকসাম ।।
বৃহস্পতিবার (৩১ মার্চ) কুমিল্লার লাকসামে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে “বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন বেলা ১১ টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কেএম সাইফুল আলম।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মোহাম্মদ মুবিন হোসেনের প্রাণবন্ত সঞ্চালণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ বিনর্মাণে বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ মজুমদার, কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর রহমান, মুক্তিযাদ্ধা মো. মনিরুল আনোয়ার, শিক্ষক নেতা মো. শামছুল আলম, গণমাধ্যম কর্মী কালের কণ্ঠ লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল, এনজিও কর্মী মো. শাহাবুদ্দিন তুহিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। পতাকা উত্তোলণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ কেএম সাইফুল আলম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম বলেন, আকাশ থেকে মাটি, নদী থেকে সাগর অর্থাৎ শেকড় থেকে শিখর পর্যন্ত সকল ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে।
তিনি আরো বলেন, এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫৩৬ মার্কিন ডলার। যা পূর্বের তুলানায় দ্বিগুণ। অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ ২০৩৫ সালে বিশ্বে ২৫তম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।