ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ারি আলহাজ্ব জয়নাল আবেদীন ও সকল সদস্যদেরকে পূর্ণমতি গ্রামবাসির আয়োজনে গত শনিবার সন্ধ্যায় মন্সুর আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ এবং পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের প্রচার সম্পাদক মোঃ নাজিবুল ইসলাম ডাকিম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বিএসসি মাষ্টার, মোঃ হোসেন বিএসসি মাষ্টার মিথিলা পুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছলেম উদ্দিন খান।
সংবর্ধিত নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউপি সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পি আরও শরীফ মাহমুদ অপু।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান চান মিয়া, গ্রাম প্রধান আওয়ামী লীগ নেতা তৌফিক সর্দার,  পূর্ণমতি মন্সুর আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আবু ইসলাম, গিয়াস উদ্দিন, সুলতান আহাম্মদ মাষ্টার, প্রভাষক মোঃ ইস্রাফিল, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল, মোতাহের হোসেন, জহিরুল ইসলাম জহির, জসিম উদ্দিন, এমরান হোসাইন, ইউপি সদস্য মোঃ জহিরুল হক, আমিনুল ইসলাম, নশু মিয়া, জামাল উদ্দিন পুলিশ, সাইদুল ইসলাম কলাবাগান ক্রিয়াচক্র প্রমুখ।
আলোচনা সভা শেষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন এবং নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সকল সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন গ্রামবাসি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশ বর্ণ্য কন্ঠ শিল্পী মনো মুগ্ধকর সংগীত পরিবেশন করেন। শিল্পীরা হলেন মুক্তা সরকার, রজব দেয়ান, গামছা পলাশ, ইমরান মৌমিতা ও বিথী।