চেন্নাইকে টপকে পাঞ্জাবের দারুণ রেকর্ড
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
রোমাঞ্চকর
ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল শুরু
করল পাঞ্জাব কিংস। টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ের পর ওডিন স্মিথের ৮ বলে ২৫
রানের ঝড়ে ১৯ ওভারেই তারা ২০৬ রানের লক্ষ্য পূরণ করে। আইপিএল ইতিহাসে এনিয়ে
চতুর্থবার দুইশর বেশি টার্গেটে নেমে জিতল পাঞ্জাব, যা একটি রেকর্ড।
দুইশ
ছাড়ানো লক্ষ্য সবচেয়ে বেশিবার অতিক্রম করা দল এখন পাঞ্জাব। তারা পেছনে
ফেলেছে চেন্নাইকে। এই ম্যাচের আগে পাঞ্জাব ও চেন্নাই দুই দলই তিনবার করে
দুইশর বেশি লক্ষ্য ছুঁয়েছিল। রোববার রাতে এই রেকর্ডে একক আসন দখল করল
পাঞ্জাব।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস দুইবার করে এই কীর্তি গড়েছে।
পাঞ্জাব আগামী শুক্রবার পরের ম্যাচ খেলবে ওয়াংখেড়েতে। আর বেঙ্গালুরুর ম্যাচ কলকাতার বিপক্ষে বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।