৩৫টি গান গাইবেন এ আর রহমান
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
করোনাভাইরাসের
কারণে স্থগিত হওয়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আর রহমানের
কনসার্ট অবশেষে হতে যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
মঙ্গলবার (২৯ মার্চ) বহুল কাঙ্ক্ষিত এই কনসার্টে এ আর রহমান গাইবেন ৩৫টি
গান।
অস্কারজয়ী এই শিল্পী ৩ ঘণ্টা পারফর্ম করবেন। অনুষ্ঠানে উপস্থিত
থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া এই কনসার্ট উপস্থাপনা করবেন
বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।
সোমবার (২৮ মার্চ) বিকেলে
বিষয়গুলো নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল
হায়দার মল্লিক। তিনি বলেন, ‘এ আর রহমান হলো মূল আকর্ষণ। শুধু এ আর রহমানের
পার্টে মোস্ট প্রবাবলি ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মতো গান
গাইবেন।’
‘এ ছাড়া আমাদের দেশি শিল্পী আছে, মমতাজ আপা আছেন মাননীয় সংসদ
সদস্য— উনিসহ আরও দুই-তিনজন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সঙ্গীতও
স্টেজে পারফর্ম করবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকেলে ঘণ্টা
দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের
কনসার্ট’-আরও যোগ করিন মল্লিক।
বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। চলবে
সাড়ে ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ৬টার দিকে আসবেন। এরপর ৭টা
থেকে ১০টা পর্যন্ত সহশিল্পীসহ ৩ ঘণ্টা ধরে পারফর্ম করবেন এ আর রহমান। এ
সময় বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন বিখ্যাত এই শিল্পী। একটি বাংলায় আর
একটি হিন্দিতে।
এ আর রহমান ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। রোববার রাতে ২৪০
জনের বহর নিয়ে তিনি ঢাকায় আসেন। আজ সন্ধ্যায় রিহার্সেল করার কথা রয়েছে
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষের
দিকে।