ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের কমিটি নিয়ে মতবিরোধ
নবগঠিত কমিটি বাতিল করতে পদবঞ্চিদের আহবান--
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:30:39 AM

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের কমিটি নিয়ে মতবিরোধরণবীর ঘোষ কিংকর: সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল কমিটি নিয়ে মত বিরোধ চলছে। দলের সাংগঠনিক নিয়ম বহিঃর্ভূত ভাবে কমিটি গঠন করায় দলের ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
শনিাবার (১৯ মার্চ) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার থানা রোড সংলগ্ন হাইস্কুল মার্কেটের সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির আহবান জানান ত্যাগী ছাত্র নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম আকিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন- ‘ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতদল কেন্দ্রীয় সংসদ ইউনিট কমিটিগুলো অতীতের চেয়ে বেশি শক্তিশালীভাবে গঠন করার লক্ষ্যে কিছু নিয়ম-কানুন করেছেন। এর মধ্যে অন্যতম নিয়ম হলো জেলা কমিটির নেতা হতে হলে অবশ্যই ২০০৩ সালের পূর্বে এসএসসি পাস এবং অবিবাহিত হতে হবে। এই নিয়মের  ব্যাত্যয় বাংলাদেশের কোন ইউনিট কমিটিতে দেখা যায়নি। অথচ গত ৭ মার্চ ২০২২ইং তারিখে ৩১ সদস্যবিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যে কমিটি গঠন করা হয়েছে সেটিতে পদ পেয়েছেন  বিবাহিত, চাকুরিজীবী ও আওয়ামীলীগ সমর্থিতরা। সদ্য ঘোষিত ওই কমিটির আহ্বায়ক আসিফ কবির বিবাহিত ও ২ সন্তানের জনক। যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম দীর্ঘবছর ঢাকায় বসবাস করেন, পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী। মাঈনউদ্দিন একজন আইনজীবী ও আওয়ামীলীগ সমর্থিত। যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন সোহেল,  আবু হানিফ পাঠান বিবাহিত ও এক সন্তানের জনক। যুগ্ম আহ্বায়ক মেহেদি হানাস ফরায়েজী বিবাহিত ও শরিফুল ইসলাম পেশায় ইঞ্জিনিয়ার, সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর অতীতে কোন পদ-পদবি ছিল না।’
এসময় তিনি বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা একটি গুরুত্বপূর্ণ ইউনিট। এই ইউনিটেরর ৩১ সদস্যের কমিটিতে এত অসঙ্গতি বাংলাদেশের কোন কমিটিতে দেখা যায়নি। এই কমিটি কুমিল্লা উত্তরের ছাত্র সমাজ মানে না, মানবে না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের দিয়ে পুর্নগঠন করার আহ্বান জানাচ্ছি। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাসানপুর সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি মহসিন তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মিয়া, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল সাজ্জাদ, নাসির উদ্দিন রুবেল, শাহজালাল প্রধান, সদস্য আবু হানিফ মুন্সি, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা নিরব, নবগঠিত কমিটির সদস্য মাহবুব আলম প্রমুখ।