চাঁদপুরের জেলি মিশ্রিত ১হাজার ৪৪ কেজি চিংড়িসহ ২জন আটক মাইক্রোবাস গাড়ি জব্দ
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর হরিনা ফেরিঘাটে হরিণা নৌ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে হাইস মাইক্রোবাস বোঝাই জেলি মিশ্রিত ১হাজার ৪৪ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে। বুধবার ভোরে হরিনা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।
হাইস গাড়ি তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ করে।
খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে আসছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনাঘাট এ অভিযান চালিয়ে হাইস গাড়ি বোঝাই ১হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় গাড়ি চালক ও হেলপার সহ ২ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনা ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জেলি মিশ্রিত মাছ ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।