ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইজিবাইককে চাপা দিয়ে খাদে ট্রাক্টর, নিহত ২
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়ায় ট্রাক্টরচাপায় আলী শাহ (৬০) ও করিম শাহ্ (৫২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদেরকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এরা হলেন মো. মাইনুদ্দিন (৪০), মাহফুর মিয়া (৫০) ও মারিয়া জান্নাত (১০)।
স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর থানা পুলিশের ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, দুপুর আড়াইটার দিকে ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা যান। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে হাসপাতালে পাঠানো হলে করিম শাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।