Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM, Update: 13.03.2022 1:15:56 AM

তানভীর দিপু:
কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী
ট্রেনেকাটা পরে নিহত হবার ঘটনায় স্কুল সংলগ্ন রেললাইনে নিরাপত্তা নিয়ে
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত জানা যায় নি। রেল কর্তৃপক্ষ
স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে এই নিরাপত্তার ব্যবস্থা নিতে। এদিকে বুধবার
দুর্ঘটনার তিন দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের
পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। শনিবার বিকালে রেলওয়ের
উর্দ্ধতণ কর্মকর্তারা স্থানটি পরিদর্শন শেষে বিজয়পুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দেখা করেন। রেললাইন ও স্কুলটি পরিদর্শন শেষে এই
স্থানটির নিরাপত্তায় কোন সিদ্ধান্ত জানাতে পারেন নি মহাব্যবস্থাপক। বরং
স্কুল মাঠ সংলগ্ন রেললাইনের জায়গাটিতে নিরাপত্তা বেষ্টনী তৈরীর জন্য তিনি
স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। রলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মোঃ
জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলটি আমরা পরিদর্শন করেছি। বৈধ
লেভেল ক্রসিং থেকে দূরে এই ঘটনাটি ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ এখানে সচেতনতা
কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই এলাকার মানুষকে সচেতন হতে হবে। আর
নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে হবে।
এদিকে
রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী তৈরী নিয়ে কোন
আশ্বাস না পেয়ে হতাশা প্রকাশ করেছেন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষকরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান জানান, আমরা আশা
করেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষ কোন একটি ব্যবস্থা করে দিয়ে যাবেন। ফুটওভার
ব্রীজ, আন্ডারপাস কিংবা নিরাপত্তা বেষ্টনী কোন কিছু তৈরীর কথাই তারা জানান
নি। আমরা খুব হতাশ হয়েছি।
তবে এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বিষয়টি আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো।
রেল কর্মকর্তারা তাদের নিজস্ব কথা বলেছেন। তবে আমরা যে তদন্ত কমিটি গঠন
করেছি তাদের সুপারিশের অপেক্ষা করছি। তদন্ত কমিটি যে সুপারিশ করবে সে
অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য তদন্ত প্রতিবেদনের
অপেক্ষা করতে হবে।
এদিকে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের
যাতায়াতে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরাও।
গতকাল শনিবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপকের কাছেও তারা জোর দাবি
জানান, রেললাইনটিতে নিরাপত্তা বেষ্টনী নির্মানের জন্য। এছাড়া মহাসড়ক এবং
রেললাইন দু’টির উপরেই ফুটওভারব্রিজ নির্মান করার দাবী জানান তারা।
বিজয়পুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা জেসমিন জানান, আমরা একটি ফুট
ওভারব্রিজের দাবি করছি। এভাবে তাজা তিনটি প্রাণ চলে গেল-এটা খুবই দুঃখের
বিষয়। এখনি শিক্ষার্থীদেও নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে এবং আমরা দ্রুত এই
নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন চাই।
উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ননের বিজয়পুর এলাকায় ট্রেনে কাটা পওে
প্রাণ হারায় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তিন ছাত্রী।
নিহত তাসফিয়া, মীম ও রিয়া স্কুলের পাশর্^বর্তী এলাকা দূর্গাপুর গ্রামের
বাসিন্দা। দুর্ঘটনার দিন বেলা সাড়ে ১১ টায় ওই তিন ছাত্রী কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক মহাসড়ক পার হয়ে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইন পার হবার সময় মহানগর
গোধুলী ট্রেনের নিচে কাটা পরে মৃত্যুবরন করে। এই ঘটনায় কুমিল্লা জেলা
প্রশাসক ও রেল বিভাগ আলাদা তদন্ত কমিটি গঠন করে। স্থানীয়রা জানান, স্কুলের
নিরাপত্তা বেষ্টণী না থাকায় শিক্ষার্থীরা এলোমেলো ভাবে স্কুলে প্রবেশ করে।
দুর্ঘটনার দিনও নিহত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটক ব্যবহার না করে
বাইপাস ব্যবহার করছিলো। বিজয়পুর বৈধ লেভেল ক্রসিংটি পার হয়ে বিদ্যালয়ে
প্রধান ফটক দিয়ে আসলে ওই দুর্ঘটনা নাও ঘটতে পারতো।