কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সভা
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
গতকাল
নগরীর ফাইন্ড টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে কুমিল্লা দোকান মালিক সমিতির
সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সানাউল
হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ
আতিক উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোবারক হোসেন দুলাল,
মোঃ আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন সহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও
উপস্থিত ছিলেন বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ।
সভায় মুল আলোচ্য বিষয় ছিল করোনা পরবর্তী দুরবস্থা কাটিয়ে কিভাবে
ব্যবসা-বাণিজ্য সুদিন ফিরিয়ে আনা যায়। কারণ করোনায় সর্বমোট ২৬৫দিন
ব্যবসা-বানিজ্য বন্ধ ছিল। তার উপর ভ্যাট, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে
সরকারের বিভিন্ন সংস্থার সকল ফি সমুহের ভারে ব্যবসায়ীরা আজ দিশেহারা। সভায়
সহনীয় পর্যায়ে ভ্যাট,ট্যাক্স প্রদানের বিষয়েও আলোচনা হয়। তবে এ ব্যাপারে
আগামী ২১ মার্চ ২০২২ বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে আলোচনাক্রমে
চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ
খোকন। ব্যবসায়ীদের এই দুঃসময়েও ফটকা-বাজারীদের দৌরাত্ব থেমে নেই। আপনারা
জানেন সম্প্রতি রোজার ঈদকে টার্গেট করে অর্গানিক ফুড নামের আড়াঁলে ফটকা
ব্যাপারীরা কুমিল্লা টাউন হল ময়দানে এক মেলার আয়োজন প্রস্তুতি চুড়ান্ত করে।
কুমিল্লার ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের অভিভাবক, ব্যবসাবান্ধব নেতা,
কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব আকম বাহাউদ্দিন বাহার ভাই
প্রত্যক্ষ তৎপরতায়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনরে সহযোগীতায়
ফটকাব্যাপারীদের তথাকথিত অর্গানিক ফুড মেলা বন্ধ ঘোষিত হয়েছে। কুমিল্লা
টাউন হলের তথাকথিত মেলা বন্ধ ঘোষণা করায় কুমিল্লা দোকান মালিক সমিতি
কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব আকম বাহাউদ্দিন বাহার, জেলা
প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।