ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১২ মার্চ নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ এম এ মাহফুজ, পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুর রব ভূইয়া, শাহজাহান ভুইয়া, হাবিবুর রহমান মাষ্টার, জামাল হোসেন, হাফেজুর রহমান সরকার, উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, শিক্ষক যথাক্রমে মোঃ আবদুল হালিম, পুন্পরানী ভৌমিক, আঞ্জুমান আরা বেগম, সৈয়দ মোস্তফা কামাল, নূরুন্নাহার পারভীন, কাজী শফিনাজ বেগম, মোঃ মহিব বুল্লাহ, মোঃ সোহেল রানা, অনিতা রানী পাল, সন্দীপ কুমার দাস, প্রভাষক আওলাদ হোসেন, তাসলিমা আক্তার, নারগিস আক্তার, হামিদা ইয়াছমিন, শারমিন সুলতানা, জান্নাত আক্তার প্রমুখ। প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিগণ।