ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।    
কুমিল্লার দেবিদ্বারে তুচ্ছ ঘটনায় এক নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বেলা ১০ টায় জাফরগঞ্জ ইউনিয়নের চন্দ্রানগরে এ ঘটনা ঘটে। আহত মো. পারভিন আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগীর ভাগিনা মো. সফিউল্লাহ দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পূর্বের বিরোধ মিমাংসার করার জন্য পারভিন আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে প্রতিবেশী মো. সামাদ মিয়ার কাছে জানতে চাইলে সামাদ উঠাৎ উত্তেজিত হয়ে পারভিন আক্তারকে এলোপাতারি মারধোর করতে থাকে। পরে সামাদের সাথে  নাছিমা বেগম ও হাসিয়াসহ ১০/১২জন একত্র হয়ে তাকে মাটিতে ফেলে কিলঘুষি ও লাঠি দিয়ে পিঠিয়ে জখম করে। এতে পারভিনের আক্তারের বুক, মাথা, পিটে নীলাফুলা জখম করে। পরে তার চিৎকারেস্থানীয়রা ছুটে এসে পারভিন আক্তারকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, পারভিনের বুক, মাথায়  ও পিঠে রক্ত জখম হয়েছে। তাঁর বুকের এক্সের করার জন্য বলা হয়েছে। বর্তমানে সে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত নারীর ভাগিনা সফিউল্লাহ জানান, খালা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে পূর্বের বিরোধ সম্পর্কে জানতে চাওয়ায় তাকে মারধোর করে। তখন বাড়িতে কেউ উপস্থিত ছিলো না। পরে আমরা খবর পেয়ে বাড়ি এসে দেখি খালাকে পিটিয়ে বাড়ির উঠানে ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।  এ ব্যাপারে অভিযুক্ত সামাদের সাথে ফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান বলেন, আহত পারভিনের ভাই দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।