চান্দিনায় দুর্যোগ ব্যবস্থাপনায় তিন প্রতিষ্ঠানের বিশেষ অবদান
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় কুমিল্লার চান্দিনা উপজেলায় তিনটি প্রতিষ্ঠান পেয়েছে সম্মাননা পুরস্কার। বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ওই তিন প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠান তিনটি হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মাইজখার ইউনিয়র পরিষদ ও চান্দিনা ফায়ার সার্ভিস সাব স্টেশন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন পরিষদ এর পক্ষে ইউপি সদস্য মো. আবুল বাশার ও চান্দিনা ফায়ার সার্ভিস সাব স্টেশনের পক্ষে সাব-অফিসার সাবের আহমেদ।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইঁয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার হাজী আব্দুল মালেক। আলোচনা সভা শেষে ওই তিন প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।