ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর ৩০০ পিস ইয়াবাসহ আটক ১
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন আটক করা হয়েছে। গত ৯মার্চ বুধবার সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পরিদশর্ক বাপন সেন ও  রেইডিং টীম সদস্যরা।  মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি টিএন্ডটি রোডস্থ খান স্টোর নামের  মুদি দোকানের সামনে থেকে মিজানুর রহমান (৩৬) কে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক  করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা।  এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।