বরুড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহোযোগিতা
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা ঢেউয়াতলী গ্রামে ১১ মার্চ ভোর বেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেজাউল পরিবার কে ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার পক্ষ থেকে নগদ ১২ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
১১ মার্চ বিকেল বেলা ক্ষতিগ্রস্ত রেজাউলের মা হাতে এ টাকা তুলে দেন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ ইবনে মতিন বাপ্পী, ক্রিড়া সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ আশিকুর রহমান দিদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন,নির্বাহী সদস্য মোঃ মাসুদ স্থানীয় সমাজ সেবক জিয়াউল হক প্রমুখ।
১১ মার্চ অগ্নিকাণ্ডে নব বঁধু ইয়াসমিন আগুনে পুড়ে মারা যায়। পিতা ও পুত্র দুজন গুরুতর আহত হয়।