ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৯ ঘণ্টার লড়াইয়ে বনারের স্মরণীয় সেঞ্চুরি
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
সত্যিকারের টেস্ট ব্যাটিং কী, সেটাই দেখালেন এনক্রুমা বনার। ৫৫৮ মিনিট ক্রিজে থেকে লড়াই করেছেন ক্যারিবিয়ান ব্যাটার। ৯ ঘণ্টার ওপরে ব্যাটিং করে পেয়েছেন স্মরণীয় এক সেঞ্চুরি। তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ধৈর্যশীল ব্যাটিংয়ে বনার খেলেছেন ১২৩ রানের ইনিংস। তার দুর্দান্ত ব্যাটিংয়ে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৯ উইকেটে ৩৭৩ রান। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হওয়া ইংলিশদের বিপক্ষে স্বাগতিকরা পেয়েছে ৬২ রানের লিড।
৩৪ রানে বনার ও ৪৩ রান নিয়ে জেসন হোল্ডার শুরু করেছিলেন তৃতীয় দিন। হোল্ডার অবশ্য বেশিদূর যেতে পারেননি। মাত্র ২ রান যোগ করেই ফিরে যান প্যাভিলিয়নে। ১১৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৪৫ রান। তবে বনার খেলে গেছেন আপন মনে। ইংলিশ বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
শেষ ব্যাটার হিসেবে যখন তিনি আউট হলেন, নামের পাশে ১২৩ রানের ঝলমলে ইনিংস। ৫৫৮ মিনিট ক্রিজে থেকে ৩৫৫ বলের ইনিংসটি সাজান ১২ বাউন্ডারি ও ১ ছক্কায়। সঙ্গ পেয়েছেন জোশুয়া দা সিলভা (৮৮ বলে ৩২) ও কেমার রোচের (৮৯ বলে ১৫) কাছ থেকে। ভিরাস্বামী পেরমলের সঙ্গেও জুটি বেঁধেছিলেন।
পেরমল এখনও টিকে আছেন। চতুর্থ দিন তিনি শুরু করবেন ২৬ রান নিয়ে। ৮৭ বলে হার না মানা ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারিতে। তার সঙ্গে টিকে আছেন এখনও রানের খাতা না খোলা জেইডেন সেলস।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার বেন স্টোকস। এই অলরাউন্ডার ৪২ রানে নেন ২ উইকেট। ক্রেগ ওভার্টনও পেয়েছেন ২ উইকেট।