ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় জাতীয় বীমা দিবস পালিত
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা বীমা দিবস পালিত হয়েছে।  মেঘনা ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড তাকাফুল এর উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরুড়া সরকারি হসপিটালের সামনে থেকে র‌্যালিটি বের হয় বরুড়া উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। মেঘনা লাইফ ইনসুরেন্স কোম্পানি বরুড়ার ইনচার্জ গাজী মোঃ আবুল খায়ের এতে নেতৃত্ব দেন। ব্যান্ড পার্টি র‌্যালিতে অংশ গ্রহণ করেন। র‌্যালির পূর্বে নিজ অফিস কার্যালয়ে আলোচনা সভা করে মেঘনা লাইফ।