তিতাসে স্ব্যাস্থ্য কমপ্লেক্স ও তিতাস ডায়বেটিক হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ
Published : Friday, 11 February, 2022 at 12:00 AM
প্রতিনিধি তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিতাস ডায়বেটিক হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে আওতায় ২২ লক্ষ ৩৪ হাজার ৬৩৭ টাকা ব্যয়ে তিতাস উপজেলা পরিষদ এর মাধ্যমে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন ও রোগীদের ৮টি উন্নতমানের বেড এবং তিতাস ডায়াবেটিস হাসপাতালে বায়োকেমিস্ট্রি এনালাইজার, হরমন এনালাইজার, এইচ বি এ ওয়ান সি,১২ চ্যানেল ইসিজি, ইউরিন এনালাইজার মেশিন বিতরণ করা হয়।
মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.মোর্শেদসহ উপস্থিত অতিথিবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সরবরাহকৃত মেডিকেল যন্ত্রপাতি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ সরফরাজ হোসেন খান এবং তিতাস ডায়াবেটিস সমিতি পক্ষে গ্রহণ করেন সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এ.এস.এম সাজেদুর রহমান, উপজেলা সদর করিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।