ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM, Update: 10.02.2022 12:52:50 AM
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যুচৌদ্দগ্রাম প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মিরাজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিরাজ চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের পুত্র। নিহতের মামা শ^শুর শামিম আহমেদ বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।
শামিম আহমেদ জানান, মিরাজ জীবিকা তাগিদে ১২ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় সে আরও কয়েকজন বাংলাদেশীর সাথে যৌথ অংশীদার ব্যবসা করতো। ৭ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ১০টায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা মিরাজের থাকার ঘরে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমের ভিতর আটকে গুলিকরে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। নিহত মিরাজ ২ কন্যা সন্তানের জনক।